Views Bangladesh Logo

দেশের ৮ অঞ্চলে কালবৈশাখীর শঙ্কা, কমতে পারে ঢাকার তাপমাত্রা

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে আজ কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৩ মে) দুপুরের মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় ঝড়ের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে গতকাল বৃষ্টিহীন দিন পার করার পর আজ রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে বজ্রবৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়া অফিসের সকাল ৭টার পূর্বাভাস অনুযায়ী, দুপুর ১টা পর্যন্ত ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সাথে বৃষ্টির দেখা মিললে গত কয়েক দিনের ভ্যাপসা গরম কিছুটা কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

পরিসংখ্যান অনুযায়ী, গতকালের তুলনায় আজ ঢাকার তাপমাত্রা কিছুটা বেড়েছে। আজ সকাল ৬টায় রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়, যা আগের দিন ছিল মাত্র ২৪ ডিগ্রি সেলসিয়াস। একদিন বৃষ্টি না হওয়ায় ঢাকার তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে কালবৈশাখীর প্রভাব বেশি থাকার সম্ভাবনা থাকলেও দুপুরের পর সারা দেশের আবহাওয়া পরিস্থিতির কিছুটা পরিবর্তন হতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ