‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত
বাংলাদেশের চলচ্চিত্র প্রচারণায় ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে নির্মিত ‘মাটির পোস্টার’ এখন সংরক্ষিত রয়েছে বাংলাদেশ চলচ্চিত্র আর্কাইভে। সম্পূর্ণ মাটি বা টেরাকোটায় তৈরি ভাস্কর্যধর্মী এই পোস্টারটি নির্মিত হয়েছিল চলচ্চিত্র –এর প্রচারণার উদ্দেশ্যে। শিল্পমানের কারণে এটি পরবর্তীতে স্বতন্ত্র শিল্পকর্ম হিসেবেও মূল্যায়িত হয়।
দেশে প্রচলিত চলচ্চিত্র পোস্টার সাধারণত প্রিন্ট, ডিজিটাল আর্টওয়ার্ক বা ফটোগ্রাফিনির্ভর হলেও মাটি দিয়ে হাতে গড়া পোস্টার নির্মাণ বিরল। লোকজ মাটির শিল্প ও চলচ্চিত্র প্রচারণাকে একত্রে উপস্থাপন করাই ছিল এ উদ্যোগের লক্ষ্য।
পোস্টারটি নির্মাণ করেন চিত্রশিল্পী রিংকু। দুই সহকারীকে নিয়ে পরিচালক –এর তত্ত্বাবধানে প্রায় এক মাসে কাজটি সম্পন্ন হয়। প্রায় ছয় ফুট উচ্চতার রিলিফ ভাস্কর্যধর্মী পোস্টারটি পুরোপুরি হাতে তৈরি। এতে একাধিক ধাপে শুকানো, রঙের স্তর প্রয়োগ ও সূক্ষ্ম ব্রাশকাজের মাধ্যমে ত্রিমাত্রিক প্রভাব তৈরি করা হয়েছে। নির্মাণব্যয় ছিল আনুমানিক দুই লাখ টাকা।
নির্মাণের পর পোস্টারটির দুটি কপি তৈরি করা হয়। একটি প্রদর্শিত হয় –এর ব্লকবাস্টার করিডরে এবং অন্যটি স্থাপন করা হয় (এফডিসি) প্রাঙ্গণে। প্রদর্শনকালে এটি দর্শক ও চলচ্চিত্রসংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনায় আসে।
২০২৩ সালের এপ্রিল মাসে পরিচালক আলী জুলফিকার জাহেদী পোস্টারটি ও চলচ্চিত্রের ডিজিটাল কপি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ চলচ্চিত্র আর্কাইভে হস্তান্তর করেন। হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্কাইভের প্রকল্প পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবাল, পরিচালক ফারহানা রহমান, চলচ্চিত্র পরিচালক গাজী মাহবুবসহ অনেকে।
চলচ্চিত্রসংশ্লিষ্টদের মতে, মাটির তৈরি এই পোস্টার বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এক বিরল উদ্যোগ, যেখানে ভাস্কর্যশৈলী, লোকজ শিল্প ও চলচ্চিত্র প্রচারণার সমন্বয় ঘটেছে। বর্তমানে এটি আর্কাইভে সর্বসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে।
মতামত দিন