টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাসায় হামলা-ভাঙচুর
টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের বাসভবন ‘সোনার বাংলায়’ হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ভাংচুরও চালায় তারা।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাত প্রায় ১টার দিকে এ ঘটনা ঘটে। বাসার কেয়ারটেকার জানান, কাদের সিদ্দিকী তখন বাসার দ্বিতীয় তলায় ছিলেন। ১০-১৫ জন দুর্বৃত্ত ইটপাটকেল নিক্ষেপ করে হামলা শুরু করে। পরে মই বেয়ে গেট টপকে ভেতরে ঢুকে দুটি গাড়ি ভাংচুর করে তারা।
শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভির আহমেদ জানান, ঘটনাটির তদন্ত চলছে। খুব শিগগিরই হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে