Views Bangladesh Logo

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে বঙ্গবীর কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বীরউত্তম বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে তিনি রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) হৃদরোগের সমস্যা দেখা দেওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানোর বিষয়টি মেডিভয়েসকে নিশ্চিত করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার। পরবর্তীতে তাঁর এনজিওগ্রাম করা হয় এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী হার্টে স্টেন্ট বসানো হয়েছে।

তিনি জানান, শনিবার (১৯ সেপ্টেম্বর) হাসপাতালের ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রসুল আমিন শিপনের তত্ত্বাবধানে এনজিওগ্রাম সফলভাবে সম্পন্ন হয়েছে। এরপর তাকে হাসপাতালের কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা ভালো এবং তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

সাধারণ সম্পাদক জানান, বঙ্গবীর কাদের সিদ্দিকীর সঙ্গে বর্তমানে তাঁর একান্ত সচিব ফরিদ আহমেদ এবং সহকারী একান্ত সচিব আলমগীর হোসেন রয়েছেন।

তিনি আরও বলেন, ‘কৃষক শ্রমিক জনতা লীগের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা দোয়া প্রার্থনা করছি। তিনি যেন দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন—সেজন্য সবাই মহান আল্লাহর কাছে দোয়া করবেন।’

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর বঙ্গভবনে সাক্ষাৎকালে কাদের সিদ্দিকী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান। রাষ্ট্রপতি অভিনন্দন জানানোর জন্য কাদের সিদ্দিকীকে ধন্যবাদ জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি কাদের সিদ্দিকীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় করেন এবং দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ