Views Bangladesh Logo

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

সারাদেশের শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হচ্ছে। দুপুর ১টায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তর করা হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে ফল ঘোষণা করা হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর সারা দেশে মোট ৪৫ হাজার ২০০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। নীতিমালা অনুযায়ী ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তির জন্য বোর্ডভিত্তিক আনুপাতিক হার এবং উপজেলা পর্যায়ে নির্দিষ্ট কোটা বজায় রেখে বৃত্তি বণ্টন করা হবে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবারের বৃত্তি পরীক্ষায় প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী অংশ নেয়। গত বছরের ২৮ ডিসেম্বর দেশের ৬১১টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার প্রায় দুই মাস পর আজ মেধাবীদের তালিকা প্রকাশ করা হচ্ছে।

শিক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে।

অনলাইনে ফলাফল দেখার নিয়ম:

নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করুন: dpe.gov.bd

‘Scholarship Result’ অপশনে ক্লিক করুন

রোল নম্বর ও পরীক্ষার সাল (২০২৬) ইনপুট দিন

ফলাফল স্ক্রিনে প্রদর্শিত হবে

এসএমএসের মাধ্যমে ফল জানার নিয়ম:

মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নাম, রোল নম্বর ও সাল লিখে

১৬২২২ নম্বরে পাঠাতে হবে

ফিরতি এসএমএসে ফলাফল জানিয়ে দেওয়া হবে

এ বছরের ফলাফলে বোর্ডভিত্তিক ও উপজেলা পর্যায়ে ভারসাম্য রক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ফল প্রকাশের পর শিক্ষামন্ত্রী উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে পরবর্তী নির্দেশনা প্রদান করবেন বলে জানা গেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ