Views Bangladesh Logo

দেশ ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার ‘জুমাতুল বিদা’ যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হয়েছে।

শুক্রবার সারাদেশের মসজিদগুলোতে বিশেষ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুমার নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মাহে রমজানের শেষ দিন হওয়ায় মসজিদগুলোতে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়।

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদে জুমার নামাজ আদায়ের আগে খতিব ও আলেমরা জুমাতুল বিদা এবং রমজানের তাৎপর্য তুলে ধরে খুতবা প্রদান করেন।

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় মুসল্লিরা নিজেদের গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেন। পাশাপাশি পিতা-মাতা, মৃত আত্মীয়-স্বজন, অসুস্থদের সুস্থতা এবং দেশ-সমাজের মঙ্গল কামনায় দোয়া করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ