Views Bangladesh Logo

পবিত্র জুমাতুল বিদা আজ

আজ পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার, অর্থাৎ জুমাতুল বিদা। সারাদেশে ধর্মপ্রাণ মুসল্লিরা যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে এই পবিত্র দিনটি পালন করবেন।


মুসলমানদের জন্য রমজানের শেষ শুক্রবারটি বিশেষ তাৎপর্যপূর্ণ এবং এটি জুমাতুল বিদা নামে পরিচিত। এছাড়া আজ ১৪৪৭ হিজরি সনের রমজান মাসও সমাপ্ত হচ্ছে।

রাজধানী ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদে মুসল্লিরা আজ জুমার নামাজে অংশগ্রহণ করবেন। নামাজের আগে খতিব ও আলেমরা জুমাতুল বিদার তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে খুতবা দেবেন।

জুমার নামাজ শেষে মসজিদগুলোতে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

পবিত্র রমজানের এই শেষ শুক্রবারের মাধ্যমে মুসল্লিরা রোজা ও মাহে রমজানের বিদায় জানাবেন। আগামীকাল শনিবার দেশের সব জেলা ও উপজেলার মানুষ একযোগে ঈদুল ফিতর উদযাপন করবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ