Views Bangladesh Logo

জুলাই হত্যাকাণ্ড নিয়ে ডিসেম্বরে প্রতিবেদন দেবে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল

জুলাইয়ে ছাত্রদের নেতৃত্বাধীন বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত নির্যাতনের তদন্তে গঠিত জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে তাদের প্রতিবেদন চূড়ান্ত করবে।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস সচিব শফিকুল আলম জানান, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর ড. ইউনূসকে এ তথ্য জানান তুর্ক।

শফিকুল বলেন, তথ্য অনুসন্ধান দল প্রতিবেদনটি প্রধান উপদেষ্টার হাতে তুলে দেবে এবং পরবর্তীতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও উপদেষ্টাদের কাছেও প্রতিবেদনটি হস্তান্তর করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ