শরীয়তপুরে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত
শরীয়তপুরে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে ইব্রাহিম সিপাহী (৩০) নামে যুবলীগের এক কর্মী নিহত হয়েছেন।
রোববার (২৯ নভেম্বর) ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের জমাদ্দার মোড়ে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার কাছে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশের নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ সংঘর্ষ ও নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ইব্রাহিম সিপাহী শরীয়তপুর সদর উপজেলার সোনামুখী এলাকার বাসিন্দা। তিনি হাফিজউদ্দিন সিপাহীর ছেলে।
বিস্তারিত আসছে...
মতামত দিন