সিরাজগঞ্জ কারাগারে যুবলীগ নেতার মৃত্যু
সিরাজগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতার মৃত্যু হয়েছে।
নিহত আমিনুল ইসলাম লিটন (৪৭) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের চরবেতকান্দি গ্রামের হাজী শামসুল আলমের ছেলে। তিনি বেলতৈল ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক।
বুধবার (১৫ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মারামারি ও বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেপ্তার হয়ে গত ৫ জুলাই আমিনুল ইসলাম লিটন কারাগারে যান। তিনি আগে থেকেই হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন।
মঙ্গলবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
জেল সুপার জানান, ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকেলে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মতামত দিন