Views Bangladesh Logo

হারিকেন ও টর্চ জ্বালিয়ে নেত্রকোনায় যুবলীগের মিছিল, ভিডিও ভাইরাল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুব সংগঠন যুবলীগের একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার রাতে নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি সড়কে ওই মিছিল হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে পুলিশ বলছে, এমন কোনো ঘটনার তথ্য তারা পায়নি এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

যুবলীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে শেয়ার করা দুই মিনিট ২২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী রাতের আঁধারে হারিকেন ও মুঠোফোনের আলো জ্বেলে মিছিল করছেন। তাদের কারও মুখে মাস্ক, কারও মাথায় হেলমেট, কেউবা মুখ কাপড়ে ঢেকে রেখেছেন। ভিডিওতে 'শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে' এবং 'তেল-গ্যাস-বিদ্যুৎ নাই, তারেক জিয়ার দরকার নাই' — এ ধরনের স্লোগান শোনা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত আটটার দিকে হঠাৎ কয়েকজন তরুণ-যুবক জড়ো হয়ে মিছিল শুরু করেন এবং প্রায় পাঁচ মিনিট পর দ্রুত সরে যান। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নেত্রকোনা মডেল থানার ওসি আল মামুন সরকার জানান, এ ধরনের মিছিলের খবর পুলিশ পায়নি। তার ধারণা, এটি অন্য জায়গার পুরোনো ভিডিও হতে পারে, যা ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ