চট্টগ্রামে যুবদলকর্মীকে গুলি করে হত্যা
চট্টগ্রামের রাউজান উপজেলার গরীব উল্লাহপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন যুবদলকর্মী মোহাম্মদ মানিক আবদুল্লাহ।
নিহত মানিক (৩৬) উপজেলার ভাণ্ডারি কলোনির আব্দুল মোতালেবের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাউজান থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আলী জানান, রোববার (২০ এপ্রিল) ভোরে একদল দুর্বৃত্ত মানিকের বাড়িতে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে অটোরিকশা ও মোটরসাইকেলযোগে পালিয়ে যেতে সক্ষম হয় দুর্বৃত্তরা।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে