খুননায় বিএনপি কার্যালয়ে ঢুকে যুবদল নেতাকে গুলি, আহত ২
খুলনা নগরে বিএনপি কার্যালয়ে ঢুকে যুবদল নেতাকে গুলি করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। দুজনই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে নগরের লবণচরা থানার পুটিমারী বাজার এলাকার জলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারফ হোসেন বলেন, কার্যালয়ের ভেতরে ঢুকে গুলি চালানোর ঘটনা ঘটে। এতে দুইজন গুলিবিদ্ধ হন।
গুলিবিদ্ধদের মধ্যে একজন হলেন মাসুম বিল্লাহ (৩৩)। তিনি পুটিমারী বাজার কমিটির সভাপতি এবং ইউনিয়ন যুবদলের নেতা। অপর আহত ব্যক্তির নাম জাহিদ মাসুম।
আহত দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে