Views Bangladesh Logo

যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

যশোরের বাঘারপাড়া উপজেলায় পূর্বশত্রুতার জেরে রুবেল হোসেন (৩৮) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে খাজুরা পেট্রোল পাম্পসংলগ্ন যানবাহনের ওজন মাপার স্কেলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রুবেল হোসেন খাজুরা পেট্রোল পাম্পসংলগ্ন তেলিধানপোড়া গ্রামের বাসিন্দা। তিনি প্রয়াত মুনতাজ ঢালীর ছেলে এবং বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একই এলাকার আবদুর রবের ছেলে রুবি ধারালো অস্ত্র দিয়ে রুবেলের ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। অভিযুক্ত রুবি নিহত রুবেলের ছোট বোনের ননদের স্বামী।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রুবেলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ