ভিউজ বাংলাদেশ এর সংবাদ দেখে দিনমজুরদের ঈদ উপহার দিল যুবদল নেতা
অবশেষে হাসি ফুটেছে দিনমজুরের ঘরে, সংবাদ প্রকাশের পর ঈদ সামগ্রী পাঠিয়েছে যুবদল নেতা ঘরে ঘরে পৌছে দেয়া হয়েছে ঈদ সামগ্রী, দুশ্চিন্তা কেটেছে দেড় শতাধিক দিনমজুরের ঘরে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) 'ঈদ এলেই তাদের থাকতে হয় না খেয়ে' শিরোনামে ভিউজ বাংলাদেশে সংবাদ প্রকাশের পর ঈদ সামগ্রী পেয়েছেন এসব দিনমজুর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাদের বাড়ি বাড়ি পৌছে দেন যুবদল নেতা শরীফ চৌধুরী।
রোববার (৩০ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার জামগড়ার বাসা-বাড়িতে থাকা দিনমজুরদের পরিবারকে দুধ, সেমাই, চিনি, পোলাও চাল, সয়াবিন তেল দেয়া হয়।
শরীফ চৌধুরী বলেন, 'শুক্রবার (২৮ মার্চ) ভিউজ বাংলাদেশের নিউজটি আমার চোখে পড়ে। তাৎক্ষনিক ভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দিনমজুরদের বাসা খুঁজে বের করি। সে নির্দেশনা অনুসারে ঈদ সামগ্রী পৌছে দেয়া হয়েছে। ভিউজ বাংলাদেশকে ধন্যবাদ জানাই। তারা মানুষের কথা বলে'।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে