জাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা এ কে ফজলুল হক হলের ৪১৩ নম্বর কক্ষে মরদেহটি পাওয়া যায়।
নিহত শিক্ষার্থীর নাম অরুপ রতন কনিস্ক। তিনি বিশ্ববিদ্যালয়ের ৫০তম ব্যাচের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী ছিলেন। অরুপ রতনের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ। তিনি হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।
হল সূত্রে জানা গেছে, আজ দুপুরে ৪১৩ নম্বর কক্ষে কনিস্ককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার সহপাঠীরা। হৃদয়বিদারক এই দৃশ্য দেখে তারা তাৎক্ষণিকভাবে হল প্রশাসনকে অবহিত করেন। হল কর্তৃপক্ষ বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম বলেন, খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। পুলিশের উপস্থিতিতে মরদেহ উদ্ধারের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। তবে এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে