জাবিতে ছাত্রশিবিরকে অবাঞ্ছিত ঘোষণা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রচার সম্পাদকের নাম ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।
বুধবার (৩০ অক্টোবর) দেড়টার দিকে বটতলা থেকে মিছিল বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
মিছিলে ‘লীগ গেছে যে পথে, শিবির যাবে সে পথে’, ‘হাসিনা আর নিজামী, গণহত্যার আসামি’সহ বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।
শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ সমাবেশে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী ফাইজা মেহজাবিন বলেন, 'জামায়াত-শিবিরের হাত একাত্তরের গণহত্যার রক্তে রঞ্জিত। আশির দশকে ছাত্রশিবির উদারপন্থী ছাত্রদের মুখ বন্ধে সহিংস কর্মকাণ্ডে লিপ্ত হয়। এখন তারা আবার ক্যাম্পাসে হাজির হওয়ার সাহস পায়। আমরা এখানে তাদের উপস্থিতিকে স্বাগত জানাই না’।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি শাখার সভাপতি অমর্ত্য রায় বলেন, 'শিবির মিথ্যাচারে ভরা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে ফিরে এসেছে’।
অমর্ত্য বলেন, ‘এ ধরনের উত্তরাধিকার রয়েছে, এমন রাজনৈতিক গোষ্ঠীকে ক্যাম্পাসের কার্যক্রমে জড়িত হওয়ার আগে সামাজিক বা আইনি উপায়ে প্রায়শ্চিত্ত করতে হবে’।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে