Views Bangladesh Logo

পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের বিশেষ আমন্ত্রণে সরকারি সফরে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে তিনি যাত্রা করেন। জাতীয় সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

স্পিকারের নেতৃত্বে এ সফরে একটি সংসদীয় প্রতিনিধিদল অংশ নিচ্ছে। প্রতিনিধিদলে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী।

সফরকালে বাংলাদেশ ও পাকিস্তানের সংসদীয় প্রতিনিধিদলের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। এতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। পাশাপাশি দুই দেশের সংসদের মধ্যে সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদারের বিষয়টিও গুরুত্ব পাবে।

সফর শেষে আগামী ২৯ নভেম্বর স্পিকারের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ