বুধবার বেলা ১১টা পর্যন্ত সংসদ অধিবেশনের মুলতবি
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী বুধবার (১৫ এপ্রিল) বেলা ১১টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। শুক্রবার অধিবেশন শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এ ঘোষণা দেন।
এর আগে, অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’, ‘জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল, ২০২৬’সহ মোট ২৪টি বিল পাস হয়। এর মধ্যে সকালের অধিবেশনে ১০টি বিল পাস হয়েছে।
আজ পাস হওয়া ২৪টিসহ চলতি অধিবেশনে এ পর্যন্ত মোট ৯১টি বিল পাস হয়েছে বলে জানান স্পিকার। এর মধ্যে ৯ এপ্রিল ৩১টি, ৮ এপ্রিল ১৩টি, ৭ এপ্রিল ১৪টি, ৬ এপ্রিল ৭টি এবং ৫ এপ্রিল ২টি বিল পাস হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে