Views Bangladesh Logo

৭ জুলাই পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি

২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাসের মধ্য দিয়ে শেষ হয়েছে বিএনপি সরকারের প্রথম বাজেট অধিবেশনের কার্যক্রম। বাজেট অনুমোদন এবং দুটি বিল পাসের পর স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) আগামী ৭ জুলাই বিকেল ৩টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা করেন।

গত ৭ জুন শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট (দ্বিতীয়) অধিবেশনে বাজেটের ওপর দীর্ঘ আলোচনা, সম্পূরক বাজেট এবং অর্থ বিলসহ সংশ্লিষ্ট সব কার্যক্রম সম্পন্ন হয়।

এর আগে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট কণ্ঠভোটে পাস হয়।

বাজেটের ওপর সাধারণ আলোচনায় মোট ২৯১ জন সংসদ সদস্য অংশ নেন, যা চলে মোট ৪৫ ঘণ্টা ৫১ মিনিট ধরে। এর মধ্যে সরকারি দলের ২০০ জন সদস্য বক্তব্য দেন ৩২ ঘণ্টা ৩ মিনিট এবং বিরোধী দলের ৯১ জন সদস্য বক্তব্য দেন ১৩ ঘণ্টা ৪৮ মিনিট।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ