Views Bangladesh Logo

নির্বাচন পর্যবেক্ষণ করবে কারা, জানাল পররাষ্ট্র মন্ত্রণালয়

 VB  Desk

ভিবি ডেস্ক

সন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অুনষ্ঠিত হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি। আর এ নির্বাচন পর্যবেক্ষণ করবে ভারত, জাপান, ফিলিস্তিন, ওআইসি এবং আরব লিগের প্রতিনিধিরা।

রোববার (১০ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরীন।

তিনি আরও জানান, সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইলেকশন এক্সপার্ট মিশনের প্রতিনিধিদলটি আগামী ২১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। এছাড়া ভারত, ফিলিস্তিন, ওআইসি ও আরব লীগ থেকে পর্যবেক্ষক দল আসবে। জাপানও সম্প্রতি নির্বাচন কমিশনের কাছে আগ্রহ প্রকাশ করেছে। এর বাইরেও আরও কিছু আবেদন রয়েছে। তবে এখনও মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচন পর্যবেক্ষণ করার বিষয়ে নিশ্চিত করেনি।

সেহেলী সাবরীন বলেন, ভারত থেকে ৩ জন আসবে, ফিলিস্তিন থেকে ৬ জন (এদের মধ্যে কিছু বাইরে থেকে আছে, আবার দূতাবাস থেকেও থাকবে)। আর জাপানের ক্ষেত্রে যেটা শুনেছি ১৬ জন। এছাড়া ওআইসি ও আরব লিগ থেকে কতজন আসবে সেই তথ্যটা এখন আমার কাছে নেই।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ