Views Bangladesh Logo

৭ জানুয়ারি সাধারণ ছুটি ঘোষণার নির্দেশনা: ইসি

 VB  Desk

ভিবি ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনের ভোট গ্রহণ উপলক্ষে আগামী বছরের ৭ জানুয়ারি সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সাধারণত ভোটের দিন সারাদেশে সাধারণ ছুটি থাকে।

ইসি সূত্র জানায়, রোববার (২৪ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর চিঠি পাঠায় ইসি। তাতে বলা হয়, আগামী ৭ জানুয়ারি, ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেদিন সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন।

চিঠিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ