Views Bangladesh Logo

সংসদে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ তাহের। বুধবার (৮ জুলাই) সংসদ অধিবেশনে সংসদ নেতার পক্ষে চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে কণ্ঠভোটে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ আমান উল্লাহ আমান, এ বি এম আশরাফউদ্দিন নিজান, এ কে এম ফজলুল হক মিলন, মোহাম্মদ হাফিজ ইব্রাহিম, এ এম মাহবুবউদ্দিন, মোহাম্মদ জালালউদ্দিন, ড. মোহাম্মদ মাহবুবুর রহমান, এস কে আজিজুল বারি হেলাল, মো. মনজুরুল ইসলাম, মোহাম্মদ ফজলে হুদা, মোহাম্মদ জাকির হোসেন, সৈয়দ জয়নুল আবেদিন, মোহাম্মদ রুহুল আমিন এবং মোহাম্মদ আনোয়ারুল ইসলাম।

সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি সরকারের বিভিন্ন হিসাব-নিকাশ, সরকারি ব্যয় এবং আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি তদারকির দায়িত্ব পালন করে। প্রস্তাব উত্থাপনের সময় চিফ হুইপ বলেন, সংবিধান ও সংসদের বিধিবিধান অনুসরণ করেই এই গুরুত্বপূর্ণ কমিটি গঠন করা হয়েছে। স্পিকারের সভাপতিত্বে প্রস্তাবটি পাস হওয়ার মধ্য দিয়ে নতুন কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ