বেগম রোকেয়া দিবসে মুলাদীতে জয়িতাদের সংবর্ধনা
বরিশালের মুলাদীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৪ উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) উপজেলা হল রুমে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নিজাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মুলাদী উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইয়েদুর রহমান, মুলাদী থানার এসআই মো. মমিন উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহরিন আফরোজ প্রমুখ।
সংবর্ধনা পাওয়া ৫ নারীর মধ্যে সফল জননী নারী হিসেবে সংবর্ধনা পেয়েছেন মুলাদী পৌরসভার ৫নং ওয়ার্ডের আব্দুল খালেক হাওলাদারের স্ত্রী সাফিয়া খাতুন। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী মুলাদী সদর ইউনিয়নের চেয়ারম্যান কামরুল আহসানের মেয়ে শ্রাবনী আক্তার নিপা, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী মুলাদীর বিশিষ্ট ব্যাবসায়ী কামরুল আহসান জুয়েলের স্ত্রী তামান্না আফরোজ বেবী, সমাজ উন্নয়নে অসমান্য অবদান রাখায় মুলাদী গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মো. আবু বকর মুন্সীর স্ত্রী তানজিলা আক্তার ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা দক্ষিণ তেরচর গ্রামের মৃত জাকির হাওলাদারে স্ত্রী হোসনেয়ারা বেগম।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে