Views Bangladesh Logo

জুলাই গণহত্যার ‘মাস্টারমাইন্ড’ জয় ও পলক: চিফ প্রসিকিউটর

ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে জুলাই ২০২৪ সালের গণহত্যার অন্যতম ‘মাস্টারমাইন্ড’ হিসেবে অভিহিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ করে আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর যে ব্যাপক গণহত্যা চালানো হয়েছিল, তার পরিকল্পনায় জয় ও পলকের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের করা হয়েছে।

চিফ প্রসিকিউটর জানান, আসামিরা ইন্টারনেট বন্ধ করে বিশ্ববাসীর কাছ থেকে ঘটনার খবর আড়াল করার চেষ্টা করেছিলেন। তাছাড়া, পলক তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে শলাপরামর্শে নানা ষড়যন্ত্র ও পরিকল্পনা করেছেন।

আজ প্রসিকিউশন পক্ষ মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন করেছে, যার মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচারপ্রক্রিয়া শুরু হলো। ট্রাইব্যুনাল আগামী ২৫ ফেব্রুয়ারি এই মামলার প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ