Views Bangladesh Logo

দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সভাপতি পদ শূন্য রেখেই শুরু হয়েছে। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরুর পর বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

১৯৭১ সাল থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে শহীদ হওয়া সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু হলো।

প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং কখনো স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে আপস করেননি। তিনি খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন।

তারেক রহমান বলেন, দল-মত নির্বিশেষে তিনি দেশের সব মানুষের প্রতিনিধিত্ব করছেন। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করে তোলাই বিএনপির লক্ষ্য। এভাবেই দলটি একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে চায়। এ লক্ষ্য অর্জনে সবার সহযোগিতা কামনা করেন তিনি। স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রশ্নে কোনো বিরোধ থাকার কথা নয় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার জন্য খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন তারেক রহমান। প্রস্তাবটি পূর্ণ সমর্থন জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ