Views Bangladesh Logo

সাংবাদিকদের চাকরিচ্যুতি কাম্য নয়: তথ্যমন্ত্রী

সাংবাদিকের চাকরিচ্যুতি কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এ বিষয়ে সংশ্লিষ্ট টেলিভিশন কর্তৃপক্ষের সঙ্গে সরকার আলোচনা করবে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বণ্টন করা হবে উল্লেখ করে এসময় তিনি বলেন, প্রতিটি নারী সদস্য পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড পাবেন।

তিনি জানান, এ লক্ষ্যে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে। ৫ কোটি ফ্যামিলিকে পর্যায়ক্রমে এই কার্ডের আওতায় আনা হবে।


প্রসঙ্গত, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের কয়েকজন সাংবাদিকের চাকরিচ্যুতের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ