Views Bangladesh Logo

সোমবার থেকে অস্থায়ী পাসে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ: নাহিদ

 VB  Desk

ভিবি ডেস্ক

থ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম জানিয়েছেন, সোমবার (৩০ ডিসেম্বর) থেকে সাংবাদিকরা অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ের সামনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বুধবার (২৬ ডিসেম্বর) রাতে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগার পর সচিবালয়ে প্রবেশের ব্যক্তিগত পাস বাতিল এবং সাংবাদিকদের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে নিয়মিত সচিবালয়ে দায়িত্ব পালন করতে আসা সাংবাদিকরা প্রবেশ বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন। রোববার সকাল থেকে সচিবালয়ের ভিজিটর্স গেটে তাদের অপেক্ষা করতে দেখা গেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ