Views Bangladesh Logo

সাংবাদিক সালিম সামাদ আর নেই

জ্যেষ্ঠ সাংবাদিক সালিম সামাদ আর নেই। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন সালিম সামাদের ঘনিষ্ঠজন ও লেখক মহিউদ্দিন । তিনি জানান, গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল সালিম সামাদকে। শুক্রবার তিনি তাকে দেখে এসেছিলেন। রোববার সকালেই তার মৃত্যু হয়।

আজ বেলা আড়াইটায় প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে।

অনুসন্ধানী প্রতিবেদনের জন্য সালিম সামাদ বিশেষভাবে পরিচিত ছিলেন। সাহসী ও নির্ভীক সাংবাদিকতার স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৯০ সালে অশোকা ফেলো নির্বাচিত হন। পরিবেশ ও উন্নয়ন বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন ও গবেষণায়ও তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। দেশ–বিদেশের বিভিন্ন গণমাধ্যম, গবেষণা প্রতিষ্ঠান ও মানবাধিকার সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তার জন্ম ১৯৫২ সালের ১৩ নভেম্বর।

২০০২ সালে তৎকালীন সরকার তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করে এবং তাকে গ্রেপ্তার করে দীর্ঘ সময় কারাগারে রাখা হয়।

সাম্প্রতিক সময়েও তিনি বিভিন্ন পত্রিকায় নিয়মিত লিখতেন।

সালিম সামাদের সুহৃদ লেখক মহিউদ্দিন আহমদ তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘কারও মৃত্যুসংবাদ শুনতে এবং শোনাতে ভালো লাগে না। অথচ মৃত্যুই জীবনের একমাত্র সত্য।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ