Views Bangladesh Logo

বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক হলেন সাংবাদিক কামাল উদ্দিন মজুমদার

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেয়েছেন সাংবাদিক কামাল উদ্দিন মজুমদার (সবুজ)। মঙ্গলবার (৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে চুক্তিভিত্তিক এই নিয়োগ দেওয়া হয়েছে। তবে অন্য যেকোনো পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্ত রয়েছে।

কামাল উদ্দিন মজুমদার দেশের সাংবাদিকতা জগতের একটি পরিচিত নাম। দীর্ঘ কয়েক দশকের ক্যারিয়ারে তিনি শীর্ষস্থানীয় বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তিনি দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি।

১৯৮৫ সালে ইংরেজি পত্রিকা ডেইলি নিউজে সাংবাদিকতা শুরু করেন কামাল উদ্দিন। পরবর্তীতে বার্তা সংস্থা ইউএনবি ও বাসসেও কাজ করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী এই সাংবাদিকের পৈতৃক নিবাস ফেনীর ছাগলনাইয়া উপজেলার বাঁশপাড়া গ্রামে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ