Views Bangladesh Logo

৪ দিনের রিমান্ডে সাংবাদিক দম্পতি শাকিল-রুপা

 VB  Desk

ভিবি ডেস্ক

ত্যা মামলায় গ্রেপ্তার হওয়া একাত্তর টেলিভিশনের সাবেক হেড অব নিউজ শাকিল আহমেদ ও প্রিন্সিপাল করেসপন্ডেন্ট ফারজানা রুপাকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহম্মদ হুমায়ুন কবিরের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এ বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক বলেন, এই দুই সাংবাদিক নানাভাবে উস্কানি দিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন। তদন্তকারী কর্মকর্তা তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। আদালত তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

রিমান্ড আবেদনে পুলিশ জানিয়েছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ফজলুল করিম আন্দোলনে যোগ দেন। সেদিন আন্দোলনরত অবস্থায় সকাল ৮টায় উত্তরা পূর্ব থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে জসিম উদ্দিন মোড়ের ডাচ বাংলা এটিএম বুথের সামনে শটগান, পিস্তল, রিভলবারসহ অন্যান্য অস্ত্র নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ওপর অতর্কিতভাবে গুলি চালানো হয়। সেখানে ফজুললসহ অনেক ছাত্র-জনতা গুলিবিদ্ধ হন।

পরে মামলার তদন্তে পুলিশ জানতে পারে- ফারজানা রুপা ও শাকিল আহমেদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের কঠোর হাতে দমন করার জন্য সরকারকে উস্কানি দেন। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে মামলার মূল রহস্য উদঘাটন করা যাবে।

এর আগে বুধবার (২১ আগস্ট) সকালে এই দুজনকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদেরকে আটক করে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করে। পরে রাজধানীর উত্তরা এলাকায় ফজলুল করিম হত্যা মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ