জামিন পেলেও কাগজ না পৌঁছানোয় মুক্তি পাননি সাংবাদিক আনিস আলমগীর
জামিনের কাগজপত্র ঢাকা কেন্দ্রীয় কারাগারে না পৌঁছানোয় সাংবাদিক আনিস আলমগীর আদালত থেকে জামিন পাওয়ার পরও মুক্তি পাননি। তবে বৃহস্পতিবার (১২ মার্চ) তিনি মুক্তি পেতে পারেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফারুক আহমেদ বুধবার (১১ মার্চ) জানান, সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত আনিস আলমগীরের জামিনের কাগজপত্র হাতে পৌঁছায়নি। কাগজপত্র পৌঁছালেই তা কাশিমপুর কারাগার-২ পাঠানো হবে। এরপর তিনি কারাগার থেকে মুক্তি পাবেন।
উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ঢাকার আদালত বুধবার তার জামিন মঞ্জুর করেছেন।
আনিস আলমগীরের আইনজীবী তাসলিমা জাহান বলেন, তার বিরুদ্ধে থাকা দুটি মামলাতেই জামিন পাওয়ায় এখন তার মুক্তিতে কোনো আইনি বাধা নেই।
গত ১৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে তাকে ডিবিতে তোলা হয় এবং পরদিন উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয়। পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। ৫ মার্চ উচ্চ আদালত তাকে জামিন দেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে