Views Bangladesh Logo

জর্ডানে অবৈধ বাংলাদেশি প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা

 VB  Desk

ভিবি ডেস্ক

জর্ডানে অবস্থানরত অবৈধ বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির সরকার। এই সুযোগে তারা জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন অথবা শর্তপূরণ সাপেক্ষে জর্ডানে বৈধভাবে কাজ চালিয়ে যেতে পারবেন।

বুধবার (১৭ জুন) জর্ডানে বাংলাদেশ দূতাবাসের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দূতাবাস জানায়, জর্ডানে থাকা সব অবৈধ প্রবাসী শ্রমিক এই ক্ষমার আওতায় পড়বেন। যারা দেশে ফিরতে চান, তারা কোনো আর্থিক দণ্ড ছাড়াই তা করতে পারবেন। আর যারা জর্ডানে থেকে কাজ করতে ইচ্ছুক, তাদের জন্যও শর্তসাপেক্ষে সেই সুযোগ রাখা হয়েছে।

এ ছাড়া সাধারণ ক্ষমার আওতায় শ্রমিকরা কর্মস্থল পরিবর্তনেরও সুযোগ পাবেন। গৃহকর্মীরা নতুন নিয়োগকর্তার অধীনে কাজ করতে পারবেন এবং ভ্রমণ ভিসায় জর্ডানে যাওয়া ব্যক্তিরাও ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন।

এসব সুবিধা গ্রহণে আগ্রহী প্রবাসীদের দূতাবাসের সঙ্গে সরাসরি যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ