Views Bangladesh Logo

অবৈধ অস্ত্র উদ্ধারে ৪ সেপ্টেম্বর থেকে শুরু যৌথ অভিযান

 VB  Desk

ভিবি ডেস্ক

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যে শেখ হাসিনা সরকারের বিদায়ের পর দেশের বিভিন্ন থানা থেকে অস্ত্র লুটপাটের ঘটনা ঘটে। এসব অস্ত্র উদ্ধারে আগামী বুধবার (৪ সেপ্টেম্বর) থেকে যৌথ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার (১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বুধবার (৪ সেপ্টেম্বর) থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করা হবে।

এ ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতির দিকে। বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা হবে।

এর আগে পুলিশ সদর দপ্তর থেকে কোনো ব্যক্তির কাছে এ ধরনের অস্ত্র ও গোলাবারুদ রক্ষিত থাকলে তা আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে নিকটস্থ থানায় জমা দিতে বলা হয়েছিল। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আগেই ঘোষণা দেয়া হয়েছিল।

এ প্রসঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, দেশে বর্তমানে বৈধ অস্ত্রের সংখ্যা কম-বেশি ৫০ হাজার। এর মধ্যে ১০ হাজারের বেশি অস্ত্র রাজনৈতিক দলের নেতাকর্মীদের হাতে রয়েছে। যাদের অনেকেই গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগের সময়ে অস্ত্রের লাইসেন্স পেয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ