Views Bangladesh Logo

নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৪৮৮০ লিটার ডিজেল জব্দ

নারায়ণগঞ্জের গোদনাইল এলাকায় জেলা প্রশাসন, বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে অবৈধভাবে মজুত করা ৪ হাজার ৮৮০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের মেঘনা ডিপো সংলগ্ন বাসস্ট্যান্ড রোড এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে আটক করা হয় অভিযুক্ত নাসিরকে (৫০)। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান। অভিযানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৬২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফি বিন কবির, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক।

জেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ