Views Bangladesh Logo

আশুলিয়ায় তিন শ্রমিক নেতাকে আটক করেছে যৌথবাহিনী

 VB  Desk

ভিবি ডেস্ক

শ্রমিক অসন্তোষের মাঝেই তিন শ্রমিক নেতাকে আটক করে আশুলিয়া থানায় সোপর্দ করেছে যৌথবাহিনী ।

শনিবার (১৪ ডিসেম্বর) গ্রেপ্তারকৃতরা হলেন, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশনের সভাপতি মো. সরোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম বাচ্চু এবং জাতীয় গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘সন্ধ্যায় তিনজন শ্রমিক নেতাসহ চারজনকে যৌথবাহিনী আমাদের কাছে হস্তান্তর করেছে। তবে কেন তাদের আটক করা হয়েছে তা আমরা এখনো নিশ্চিত নই। যৌথবাহিনী অভিযোগ বা মামলা করলে আমরা বিস্তারিত জানাতে পারব’।

আটক নেতাদের সহকর্মীরা ধারণা করছেন, আশুলিয়ায় চলমান শ্রমিক অসন্তোষের কারণে তাদের গ্রেপ্তার করা হতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ