Views Bangladesh Logo

যমুনা অভিমুখের সড়কে শিক্ষার্থীরা, খোলা রয়েছে কাকরাইল মোড়

দফা দাবি আদায়ে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। কাকরাইল মোড়ে না থেকে তারা প্রধান উপদেষ্টা ভবনের যাওয়ার সড়কের মুখে অবস্থান নিয়েছেন। যার ফলে কাকরাইল মোড় খোলা রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শুক্রবার (১৬ মে) সকালে সেখানে উপস্থিত শিক্ষকরা ও শতাধিক শিক্ষার্থী স্লোগান দিতে থাকেন। তাদের মধ্যে শিক্ষার্থী ইমতিয়াজ জানান, তারা জনগণের ভোগান্তি এড়ানোর জন্য একপাশে অবস্থান নিয়েছেন। তবে তাদের আরও শিক্ষার্থী আসছেন এবং পরবর্তীতে কাকরাইল মোড় অবরোধের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

অন্যদিকে শিক্ষার্থী জয়ন্ত ভিউজ বাংলাদেশকে জানান, কিছু সময়ের মধ্যে তাদের ঘোষিত সমাবেশ শুরু হবে এবং জুমার পর তারা গণঅনশন কর্মসূচি শুরু করবেন। শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিতে সকাল থেকেই অন্যান্য শিক্ষার্থী বাসে করে কাকরাইল মোড়ে আসছেন।

এদিকে জবি শিক্ষার্থীদের কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ