Views Bangladesh Logo

তথ্য উপদেষ্টাকে বোতল নিক্ষেপের ঘটনায় আটক শিক্ষার্থীকে ছেড়ে দিয়েছে পুলিশ

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকার কাকরাইলে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে পানির বোতল ছোড়ার ঘটনার পর এক শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করেছে আজ শুক্রবার।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে ওই শিক্ষার্থীকে তার পরিবারের কাছে ছেড়ে দেয়া হয়েছে।

তিনি জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ওই শিক্ষার্থীকে ঘটনার পর সন্দেহভাজন হিসেবে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেয়া হয়।

শিক্ষার্থীকে মুক্তি দেয়ার পর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় তিনি উপদেষ্টা মাহফুজ আলম এবং পরিবারের সদস্যদের সঙ্গে আছেন। ছবিটি মাহফুজ আলম নিজেই তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন। সেখানে ক্যাপশনে লেখা ছিল, ‘ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক মোহাম্মদ হুসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে।’

জিজ্ঞাসাবাদ শেষে উপদেষ্টা মাহফুজ আলম ওই শিক্ষার্থী ও তার পরিবারের সঙ্গে ডিবি কার্যালয়ে দেখা করেন এবং পরে তাকে নিজের বাসায় যাওয়ার আমন্ত্রণ জানান। এর আগে, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে শিক্ষার্থীকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়ার অনুরোধ করেছিলেন।

এ ছাড়া উপদেষ্টা জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট, বিশেষ করে আবাসন সমস্যা সমাধানে সরকার শিগগির একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করবে।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ