জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফাঁকা আসনে ভর্তিতে গণবিজ্ঞপ্তি প্রকাশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ফাঁকা আসন পূরণে নতুন করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) রাত ১২টায় ডিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে নির্ধারিত মেধাক্রম অনুযায়ী শূন্য আসনে ভর্তি সম্পন্ন করা হবে। ফলে আগে কোনো কারণে ভর্তি হতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনরায় সুযোগ তৈরি হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের আগামী ১৬ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে লগইন করে অনলাইনে সম্মতি প্রদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সম্মতি না দিলে সংশ্লিষ্ট প্রার্থীকে আর বিবেচনায় নেওয়া হবে না।
অনলাইন সম্মতি দেওয়ার পর নির্বাচিত শিক্ষার্থীদের ২১ এপ্রিল ২০২৬ সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে কলা ও আইন অনুষদের ডিন অফিসে উপস্থিত হয়ে পরবর্তী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
ইউনিট-বি (কলা ও আইন অনুষদ): মোট ২৮টি আসন খালি
মানবিক শাখা: ২২টি
বিজ্ঞান শাখা: ২টি
বাণিজ্য ও অন্যান্য শাখা: ৪টি
এ ইউনিটের বাংলা, ইসলামিক স্টাডিজ, দর্শন, আইএমএল, আইন এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগে আসন শূন্য রয়েছে।
ইউনিট-এ: মোট ৭১টি আসন খালি
গণিত বিভাগ: ১৯টি
ভূগোল ও পরিবেশ বিভাগ: ২৩টি
মনোবিজ্ঞান বিভাগ: ২৯টি
সি ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ): মোট ১০টি আসন খালি
ম্যানেজমেন্ট স্টাডিজ (বিজনেস স্টাডিজ গ্রুপ): ৮টি
ম্যানেজমেন্ট স্টাডিজ (মানবিক গ্রুপ): ১টি
মার্কেটিং (বিজনেস স্টাডিজ গ্রুপ): ১টি
মেধাক্রম অনুযায়ী সুযোগ পাবেন যারা
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মেধাক্রম অনুযায়ী নির্ধারিত পরিসরের শিক্ষার্থীদের এ প্রক্রিয়ায় অংশ নিতে বলা হয়েছে।
মানবিক শাখা: ১০০৮ থেকে ১২২৮
বিজ্ঞান শাখা: ২১৬ থেকে ২৫৬
বাণিজ্য ও অন্যান্য শাখা: ১১১ থেকে ১৩১
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সম্মতি প্রদান ও নির্ধারিত স্থানে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন না করলে প্রার্থীকে আর সুযোগ দেওয়া হবে না।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে