Views Bangladesh Logo

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণচেষ্টার ঘটনায় তদন্ত কমিটি গঠন

 VB  Desk

ভিবি ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও প্রাণনাশের চেষ্টার ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

শনিবার (১৬ মে) রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১২ মে রাতে ক্যাম্পাসে এক বহিরাগত ব্যক্তি ওই নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করেন। এ ঘটনায় সংশ্লিষ্ট দফতর ও ব্যক্তিদের নিরাপত্তাগত দায় নির্ধারণ করে সুপারিশসহ প্রতিবেদন তৈরির লক্ষ্যে কমিটিটি গঠন করা হয়। উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি প্রশাসনিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে ফার্মেসি বিভাগের অধ্যাপক সোহেল রানাকে। সদস্য হিসেবে রয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাহিদ আখতার, দর্শন বিভাগের অধ্যাপক জাকির হোসেন ও অধ্যাপক জহির রায়হান, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসরীন সুলতানা এবং প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কামরুজ্জামান। কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন উচ্চশিক্ষা ও বৃত্তি শাখার ডেপুটি রেজিস্ট্রার লুৎফর রহমান আরিফ।

উল্লেখ্য, ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ