Views Bangladesh Logo

বাংলাদেশ- দক্ষিণ কোরিয়া রুটে সরাসরি ফ্লাইটে আগ্রহী জিন এয়ার

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ- দক্ষিণ কোরিয়ার মধ্যে নিয়মিত সরাসরি নির্ধারিত ফ্লাইট পরিচালনা বাড়াতে গভীর আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার জাতীয় বিমানসংস্থার সহযোগী প্রতিষ্ঠান জিন এয়ার।
শনিবার (১১ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংস্থাটি গত তিন বছরে ঢাকা ও ইনচিওনের মধ্যে ১২১ টি সরাসরি চার্টার্ড ফ্লাইট পরিচালনা করেছে।
জিন এয়ার ইতোমধ্যেই বাংলাদেশ এবং কোরিয়ার মধ্যে সরাসরি নির্ধারিত বাণিজ্যিক ফ্লাইট স্থাপনের জন্য বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) কাছে তার আগ্রহের কথা জানিয়েছে। সংস্থাটি বলছে, জিন এয়ার বাংলাদেশ-কোরিয়া সরাসরি নির্ধারিত ফ্লাইটে বাজারের সম্ভাবনা দেখে।কারণ বাংলাদেশের স্বাধীনতার পর থেকে সবচেয়ে বড় বিদেশী বিনিয়োগকারী হিসাবে রয়েছে দক্ষিণ কোরিয়া। এছাড়াও এখন দক্ষিণ কোরিয়ায় বিদেশী কর্মীদের চাহিদা ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে।
এই রুটটি প্রাথমিক পর্যায় থেকে বৃদ্ধি পেয়ে ভবিষ্যতে একটি ঘন ঘন, এমনকি প্রতিদিনের নির্ধারিত পরিষেবাতে পরিণত হবে বলেও মনে করছে জিন এয়ার।
এজন্য দক্ষিণ কোরিয়ার এই বিমান সংস্থাটি বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে চলতি বছরের অক্টোবরে অনির্ধারিত বাণিজ্যিক ফ্লাইটগুলোর জন্য একটি সিরিজ পরিচালনার আবেদন করে রেখেছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ