Views Bangladesh Logo

রমজান উপলক্ষে জীবন–ইমরানের নতুন ইসলামিক গান ‘ইয়া রাসূল আল্লাহ’ প্রকাশ

রমজানকে সামনে রেখে নতুন ইসলামিক গান প্রকাশ করেছেন রবিউল ইসলাম জীবন ও ইমরান মাহমুদুল। এবারের গানটির শিরোনাম ‘ইয়া রাসূল আল্লাহ’, যেখানে ফুটে উঠেছে নবীপ্রেম এবং মদিনায় পৌঁছানোর আকুলতা।

গানটির কথায় দেখা যায়, প্রিয় নবীর রওজায় দাঁড়িয়ে দুহাত তুলে দোয়া করার গভীর আকাঙ্ক্ষা। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী গীতিকার রবিউল ইসলাম জীবন সহজ ও আবেগঘন ভাষায় এই অনুভূতি প্রকাশ করেছেন। আরবীয় ধাঁচের সুর ও সংগীতায়োজনে ইমরান মাহমুদুল গানটিকে দিয়েছে আধ্যাত্মিক মেজাজ।

ইমরানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন তানজিলা মিম। ভিডিও পরিচালনা করেছেন সৈকত রেজা। গানটি ২৪ ফেব্রুয়ারি ইমরানের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

এর আগে জীবন–ইমরান জুটি ‘করো ইবাদত’, ‘আল্লাহ মেহেরবান’ ও ‘আজানের ওই পবিত্র সুর’সহ একাধিক ইসলামিক গান উপহার দিয়েছেন। যৌথভাবে তারা ইতোমধ্যেই শতাধিক গান প্রকাশ করেছেন, যেগুলোতে অনেকেই শ্রোতাপ্রিয়তা পেয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ