ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের এমপি
চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। তবে সেখানে যাওয়ার পর থেকে তার খোঁজ পাচ্ছে না এই এমপির পরিবারের সদস্যরা।
এ ঘটনায় রবিবার (১৯ মে) বিকেলের দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে কার্যালয়ে যান এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।
এ বিষয়টি নিশ্চিত করে তিনি সংবাদমাধ্যমকে বলেন, আমার বাবা ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম নিখোঁজের ঘটনায় ডিবিকে অবহিত করতে এসেছি।
এ ব্যাপারে এমপি আনারের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রউফ সংবাদমাধ্যমকে জানান, ইতোমধ্যে বিষয়টি প্রধানমন্ত্রীকে অবগত করা হয়েছে। এ ছাড়া সরকারের উচ্চপর্যায়ের বিভিন্ন দপ্তরে বিষয়টি জানানো হয়েছে।
নিখোঁজ এমপির পরিবার সূত্রে জানা গেছে, গত ১১ মে চিকিৎসার জন্য কলকাতায় যান সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।
মতামত দিন