ঝিনাইদহ-১ আসন: আব্দুল হাইয়ের এমপি পদ হাইকোর্টে স্থগিত
ঝিনাইদহ-১ আসনের নৌকার প্রার্থী মো. আব্দুল হাইকে বিজয়ী ঘোষণা করে ইসির গেজেট স্থগিত করেছেন হাইকোর্ট। দুই মাসের জন্য এ স্থগিতাদেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার এ আদেশ দেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মজিবুর রহমান।
এর আগে ভোট গ্রহণ ও ভোট গণনায় অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ঝিনাইদহ-১ আসনের এমপি পদের গেজেট স্থগিত চেয়ে পিটিশন দায়ের করেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল।
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনের নৌকার প্রার্থী আব্দুল হাইকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে