Views Bangladesh Logo

আবারও কমলো জেট ফুয়েলের দাম

 VB  Desk

ভিবি ডেস্ক

বিমানে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম আবারও কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। জুন মাসের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে লিটারপ্রতি ১৫০ টাকা ২১ পয়সা, যা আগের দামের তুলনায় ১৫ টাকা ৬৭ পয়সা কম।

রোববার (৭ জুন) বিইআরসি নতুন এ মূল্য ঘোষণা করে।

নতুন মূল্য অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ০৮২৩ মার্কিন ডলার থেকে কমিয়ে ০ দশমিক ৯৮০৮ মার্কিন ডলার করা হয়েছে।

এর আগে গত ২৩ মে বিইআরসি জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৩৯ টাকা ৫৭ পয়সা কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা নির্ধারণ করেছিল।

চলতি বছরের ৭ মে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য জেট ফুয়েলের মূল্য ছিল লিটারপ্রতি ২০৫ টাকা ৪৫ পয়সা এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ১ দশমিক ৩৩৮৫ মার্কিন ডলার।

ফলে এক মাসের ব্যবধানে দুই দফা মূল্য সমন্বয়ের মাধ্যমে জেট ফুয়েলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে, যা বিমান পরিবহন খাতের পরিচালন ব্যয় কমাতে সহায়ক হতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ