খুলনায় দোকানে ঢুকে তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা
খুলনা নগরে মধ্যরাতে চায়ের দোকানে ঢুকে এক তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহত ব্যক্তির নাম সোনা মিয়া (৩৮)। তিনি খুলনা মহানগরের খালিশপুর থানার ১০ নম্বর ওয়ার্ডে তাঁতী দলের আহ্বায়ক ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার (১১ এপ্রিল) রাত ১২টার দিকে নগরের খালিশপুর নয়াবাটি এলাকায় নিজের চায়ের দোকানে অবস্থান করছিলেন সোনা মিয়া। এ সময় দুটি মোটরসাইকেলে করে চারজন দুর্বৃত্ত সেখানে আসে এবং ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে।
হামলার পর প্রাণ বাঁচাতে তিনি দোকান থেকে বের হয়ে দৌড় দেন, কিন্তু কিছু দূর যাওয়ার পর তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে