Views Bangladesh Logo

আজ জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সম্মেলন

জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (জেবিএবি) দ্বিবার্ষিক সম্মেলন-২০২৬ আজ শনিবার (১৫ আগস্ট) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। সম্মেলনকে কেন্দ্র করে মতিঝিলের ব্যাংকপাড়াসহ দেশের বিভিন্ন অঞ্চলের ব্যাংকারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।

এবারের সম্মেলনে সংগঠনটির সভাপতি পদে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন প্রাইম ব্যাংক পিএলসির এভিপি লায়ন আলতামাসুল ইসলাম আকন্দ ইকবাল এবং সোনালী ব্যাংক পিএলসির কর্মকর্তা ও জেবিএবির বর্তমান সদস্যসচিব মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক।

সাধারণ সম্পাদক পদেও থাকছে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা। এ পদে প্রার্থী হয়েছেন জনতা ব্যাংক পিএলসির কর্মকর্তা মো. শাহজাহান এবং সোনালী ব্যাংক পিএলসির কর্মকর্তা এ কে এম মাকসুদুর রহমান চৌধুরী।

সম্মেলন উপলক্ষে সংগঠনের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন সোনালী ব্যাংকের ডিজিএম আসলাম হোসেন।

নির্বাচন কমিশনের সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে রয়েছেন এনআরবিসি ব্যাংকের এসভিপি হাসানাত রেজা মুহিব্বুল আলম, অগ্রণী ব্যাংকের এজিএম আগা আজিজুল ইসলাম চৌধুরী, জনতা ব্যাংকের এজিএম মো. আবদুল্লাহ এবং সোনালী ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিসার জাহিদুল ইসলাম।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, এমপি। সম্মেলন ও নির্বাচনের মধ্য দিয়ে জেবিএবির আগামী দিনের নেতৃত্ব নির্ধারিত হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ