Views Bangladesh Logo

নতুন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন

 VB  Desk

ভিবি ডেস্ক

রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিনকে দেশের ২৭তম পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি সাবেক পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের স্থলাভিষিক্ত হলেন।

১৯৯৪ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১৩তম ব্যাচের এই কর্মকর্তা। এ ছাড়াও চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের আগে তিনি ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত কাতারের রাষ্ট্রদূত এবং ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত পর্যন্ত গ্রিসের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।

তা ছাড়াও দীর্ঘ কর্মময় জীবনে মো. জসিম উদ্দিন ওয়াশিংটন, ইসলামাবাদ, টোকিও এবং দিল্লিতে বিভিন্ন পদে কাজ করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ এশিয়া অনু বিভাগ এবং পূর্ব এশিয়া বিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ