Views Bangladesh Logo

৭৪ বছর বয়সে মারা গেলেন জাপানের খ্যাতিমান ঔপন্যাসিক রিউ মুরাকামি

 VB  Desk

ভিবি ডেস্ক

জাপানের খ্যাতিমান ঔপন্যাসিক রিউ মুরাকামি মারা গেছেন। যৌনতা ও সহিংসতানির্ভর ব্যতিক্রমী লেখনীর জন্য পরিচিত এই লেখকের মৃত্যুর খবর শুক্রবার জানিয়েছে তাঁর প্রকাশনা সংস্থা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

প্রকাশনা সংস্থা জেনতোশা এক বিবৃতিতে জানায়, মুরাকামির অকালমৃত্যুর খবরে তারা গভীরভাবে শোকাহত। তরুণ পাঠকদের জন্য চমকপ্রদ ও আলোড়ন সৃষ্টিকারী সাহিত্যকর্ম প্রকাশের মধ্য দিয়ে তিনি তাঁর লেখালেখির জীবন কাটিয়েছেন।

মুরাকামির সবচেয়ে পরিচিত বইগুলোর একটি তাঁর প্রথম উপন্যাস 'অলমোস্ট ট্রান্সপারেন্ট ব্লু'। মাদক ও যৌনতার মধ্যে ডুবে থাকা তরুণদের জীবন নিয়ে লেখা বইটি ১৯৭৬ সালে জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার অর্জন করে।

১৯৮০ সালে প্রকাশিত তাঁর উপন্যাস 'কয়েন লকার বেবিজ'-এ লাগেজ রাখার লকারে পরিত্যক্ত শিশুদের জীবনসংগ্রামের চিত্র উঠে এসেছে। ১৯৯৭ সালে প্রকাশিত 'ইন দ্য মিসো স্যুপ' উপন্যাসে টোকিওর রেড লাইট এলাকায় এক পর্যটকের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।

বিবৃতিতে জেনতোশা জানায়, একটি যুগের অগ্রভাগে থেকে জীবনকে দ্রুতগতিতে এগিয়ে নেওয়া মুরাকামির আত্মার শান্তি কামনা করছে তারা। তাঁর সাহিত্যকর্ম বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ