বিশ্বকাপের ১০০০তম ম্যাচে মুখোমুখি জাপান-তিউনিসিয়া
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে আরেকটি মাইলফলকের সাক্ষী হতে যাচ্ছে মেক্সিকোর মন্টেরে। টুর্নামেন্টের ১০০০তম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে জাপান ও তিউনিসিয়া।
বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হওয়া ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে মন্টেরে স্টেডিয়ামে। বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে ১০০০তম ম্যাচ হওয়ায় এটি বিশেষ গুরুত্ব বহন করছে।
প্রথম ম্যাচে শক্তিশালী নেদারল্যান্ডসের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছিল জাপান। অন্যদিকে, নিজেদের উদ্বোধনী ম্যাচে সুইডেন–এর কাছে ৫-১ গোলের বড় ব্যবধানে হেরে চাপে পড়ে যায় তিউনিসিয়া। ফলে নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখতে দুই দলের কাছেই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দুই দলই ৩-৪-২-১ ফরমেশনে মাঠে নেমেছে।
জাপানের একাদশ: জিওন সুজুকি (গোলরক্ষক), তাকেহিরো তোমিয়াসু, কো ইতাকুরা, হিরোকি ইতো, রিতসু দোয়ান, কাইশু সানো, দাইচি কামাদা, কেইতো নাকামুরা, জুনিয়া ইতো এবং আও তানাকা।
তিউনিসিয়ার একাদশ: আইমেন দাহমেন (গোলরক্ষক), করিম রেকিক, মন্তাসার তালবি, ইয়াসিন ব্রন, আলি আব্দি, এলিয়েস স্কিরি, হানিবাল মেজব্রি, সাদ বঘির, আনিস বেন স্লিমানে এবং ইলিয়াস তুনেকতি।
মতামত দিন